যাঁরা গড়েছিলেন প্রকৌশলী হওয়ার প্রথম পথ
বর্তমান সময়ের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট একসময় পরিচিত ছিল ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা ইপুয়েট নামে। ওই প্রতিষ্ঠানেই সেদিন তিন তরুণী প্রবেশ করেছিলেন প্রকৌশলী হওয়ার সুদূরপ্রসারী স্বপ্নের পথে।প্রকৌশল শিক্ষায় নারী শিক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রে এই ঘটনাটি এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে কাজ করেছিল, যা পরবর্তীতে বহু নারীর জন্য প্রকৌশলী হওয়ার পথকে সুগম করেছে।