বিশ্বব্যাপী মাইক্রোসফটের প্রযুক্তিগত গোলযোগ, চরম দুর্ভোগে ব্যবহারকারীরা
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বিশ্বব্যাপী বড় ধরনের বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। এর ফলে অসংখ্য মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।প্রতিদিনের দাপ্তরিক কার্যক্রম, ইলেকট্রনিক মেইল আদান-প্রদান এবং ভিডিও মিটিংয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো সচল রাখতে গিয়ে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন।