BD State News

পাবনার ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের নতুন শাখা চালু

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা সদরে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে অবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার লক্ষ্যে একটি নতুন কার্যালয় যাত্রা শুরু করেছে। গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌর এলাকার শরৎনগর বাজারের সাহেব মার্কেটের দোতলায় ফিতা কেটে এই ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই শাখার মাধ্যমে ভাঙ্গুড়া পৌর শহর ও এর আশেপাশের এলাকার বাসিন্দারা আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যদায়ক ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

পাবনার ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের নতুন শাখা চালু