জয়পুরহাটে ‘ইত্যাদি’র ধারণ দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ উপভোগ করতে গিয়ে বড় ধরনের চুরির শিকার হয়েছেন দর্শকরা। জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠানটি দেখতে হাজারো মানুষের সমাগম ঘটেছিল।এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে চোর চক্র। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের পকেট বা ব্যাগ থেকে দুই শতাধিক মুঠোফোন হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।