নওগাঁ জেলার পোরশা উপজেলায় পাশাপাশি অবস্থিত তিনটি ইটভাটার মধ্যে দুটিতে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই অভিযানে সংশ্লিষ্ট দুটি ভাটাকে মোট চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।তবে এই আইনি পদক্ষেপ নেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কারণ ওই এলাকায় মোট তিনটি ভাটা থাকলেও কেবল দুটিতে এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়, যেখানে ইটভাটাগুলোর প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংক্রান্ত বিষয় জড়িত ছিল।