মতলব উত্তরে ইউপি চেয়ারম্যানের অনিয়মিত উপস্থিতিতে সেবা প্রত্যাশীদের দুর্ভোগ
মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দাপ্তরিক কার্যক্রমে অনিয়মিত থাকার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সাধারণ কর্মদিবসে তাকে নিয়মিত দপ্তরে পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের ভাষ্যমতে, নির্ধারিত কার্যদিবসগুলোতে পরিষদের সেবা নিতে গিয়ে নাগরিকরা প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ সপ্তাহের সাধারণ ছুটির দিনগুলোতে তাকে অফিসে কার্যক্রম চালাতে দেখা যায়।