সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো আশা
সিরাজগঞ্জ জেলার শীতার্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। তীব্র ঠান্ডায় সাধারণ মানুষের কষ্ট কিছুটা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়।উদ্যোগটির অংশ হিসেবে জেলার পিছিয়ে পড়া ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে মোট ৫০০টি শীতবস্ত্র বা কম্বল বিতরণ করেছে সংস্থাটি।