মিসরের মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বরণ করতে একটি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই আয়োজনে বিশ্বের মোট ৪৫টি রাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেন, যার সংখ্যা ছিল ১ হাজার ১৯০ জন। 'ডেইলি বাংলাদেশ'-এর তথ্য অনুযায়ী, সুপ্রাচীন এই ইসলামী বিদ্যাপীঠে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সমাবর্তনটি সম্পন্ন হয়।