সুন্দরবনে শুরু হচ্ছে তিন দিনের রাস পূজা, মানতে হবে নির্দিষ্ট পথ
আগামীকাল ২২ নভেম্বর (রোববার) থেকে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূজা শুরু হতে যাচ্ছে। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর জমায়েত ঘটবে।পুণ্যার্থীদের আগমন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবন এলাকায় বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। উৎসব চলাকালীন যাতায়াতের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মোট পাঁচটি রুট।