অব্যাহত ও ঝিরিঝিরি বর্ষণে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার নিচু জমিগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে মাঠে থাকা পাকা ধান কাটা অবস্থায় পানিতে ডুবে গেছে এবং একই সঙ্গে চাষ করা আগাম জাতের আলুর ক্ষেতও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।হঠাৎ এমন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে বড় ধরনের বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষেতের ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় তাদের মাঝে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে।