বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি জাতীয় দল ছাড়ার পর তাঁর ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কে পাবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা জল্পনা। এই জার্সিটি পরবর্তী সময়ে কার কাঁধে উঠবে, তা নিয়ে চলছে নানামুখী পর্যালোচনা।তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এখনই তাড়াহুড়ো করে অন্য কোনো খেলোয়াড়কে ঐতিহ্যবাহী এই ১০ নম্বর জার্সি তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই আর্জেন্টিনা ফুটবল দলের।