BD State News

বাংলাদেশে ফুটবল একাডেমি গড়ার আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা

এশীয় অঞ্চলে নিজেদের উন্নত ফুটবল প্রশিক্ষণ কৌশল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এরই ধারাবাহিকতায়, দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবল কর্তারা বাংলাদেশে একটি বিশেষ একাডেমি স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন।সংগৃহীত তথ্য অনুযায়ী, বাংলাদেশে এই একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তারা স্থানীয় ফুটবল উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও পদ্ধতি কাজে লাগাতে ইচ্ছুক। এশিয়ার বিভিন্ন দেশে ফুটবলের প্রসার ঘটানোর যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এএফএ নিয়েছে, এটি তারই একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে ফুটবল একাডেমি গড়ার আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা