আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি
জাতীয় দল থেকে বিদায় নেওয়া সত্ত্বেও লিওনেল মেসির ব্যক্তিগত পরিচয়, ছবি এবং ভিডিও কনটেন্ট বাণিজ্যিকভাবে ব্যবহার করে অর্থ উপার্জন করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এই বিষয়ে এবার আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বখ্যাত এই ফুটবল তারকা।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, মেসির অনুমতি ছাড়াই তার খ্যাতির বাণিজ্যিক সদ্ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে ফুটবল মহলে আলোচনা তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন এলএমটেন।