জয়পুরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পর্দা নামল ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট’-এর। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার জমজমাট ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।এ আয়োজনে টুর্নামেন্টের শেষ ম্যাচে অংশ নেওয়া দলগুলোর খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি বেশ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।