বিশ্বের সেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের নাম ঘোষণা
জর্ডানের বিখ্যাত প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তির নাম সম্বলিত নতুন তালিকা প্রকাশ্যে এনেছে।‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়...’ শীর্ষক এই বিশেষ সংকলনটি প্রতিবছর প্রকাশ করে থাকে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়ের ওপর বিভিন্ন ব্যক্তিত্বের প্রভাব ও অবদান বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে।