বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ভারতের মুম্বাই শহরের খার-সান্তাক্রুজ অঞ্চলে নতুন আবাসে চলে গেছেন। জানা গেছে, তিনি ওই এলাকায় তিনটি জমকালো ফ্ল্যাট লিজ নিয়েছেন।চুক্তি অনুযায়ী, এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোর জন্য তাকে প্রতিমাসে মোট ৩৮ লাখ রুপি ভাড়া পরিশোধ করতে হবে। এই আবাসন ব্যবস্থার মেয়াদ নির্ধারণ করা হয়েছে চার বছর।