বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হয়েছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, লাহোর কালান্দার্স দলের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে গুরুদায়িত্ব পালন করবেন তিনি। এর মধ্য দিয়ে পাকিস্তানি ক্রিকেটে নতুন এক ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশের এই ক্রিকেট ব্যক্তিত্ব।