আসন্ন রমজান উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক সুবিধা দিচ্ছে সরকার
পবিত্র রমজান মাস সামনে রেখে দেশের বাজারে ফলমূলের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে খেজুরের পাশাপাশি আপেল ও মাল্টা আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।সূত্র জানিয়েছে, এই বিশেষ শুল্ক ছাড়ের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য প্রতি মাসে মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন বা বিবরণী দাখিলের প্রচলিত নিয়ম ও বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হচ্ছে।