ঢাকায় আবাসন চাপ কমাতে কেরানীগঞ্জে নতুন শহর নির্মাণের উদ্যোগ
রাজধানী ঢাকায় দিন দিন বাড়তে থাকা জনসংখ্যার চাপ এবং এর ফলে সৃষ্ট আবাসন ঘাটতি দূর করার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, কেরানীগঞ্জ উপজেলায় তিন হাজার একর এলাকা জুড়ে একটি সেকেন্ডারি সিটি বা বিকল্প আধুনিক শহর প্রতিষ্ঠা করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই নতুন জনবসতিতে আধুনিক সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ, যা রাজধানী শহরের ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।