বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি, সোমবার ঘূর্ণিঝড়ের শঙ্কা
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, এটি আরও ঘনীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই গভীর নিম্নচাপটি আগামী সোমবার (১৬ নভেম্বর) নাগাদ একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।