রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর আবদুল মোতালেব নিহতের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই হত্যা মামলাটিতে তাকে আসামি করা হয়। তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাকে আরও এক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এই আবেদন দাখিল করেছে।