ইতালিতে লাল কার্ড দেখে মাঠে ছুরি নিয়ে খেলোয়াড়ের হামলা
ম্যাচে রেফারি লাল কার্ড দেখানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেসিংরুমে চলে যান এক ফুটবলার। এরপর সেখান থেকে একটি ধারালো ছুরি হাতে পুনরায় মাঠে প্রবেশ করে প্রতিপক্ষের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের দিকে তেড়ে যান তিনি।ইতালির সিসিলি অঞ্চলে একটি অপেশাদার ফুটবল ম্যাচে এই নজিরবিহীন ও ভীতিকর ঘটনাটি ঘটে। হঠাৎ এমন কাণ্ডে মাঠে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।