আনোয়ারায় ইয়াবা সেবনকালে যুবককে ছয় মাসের কারাদণ্ড
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় মাদকবিরোধী একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ওই অভিযানে ইয়াবা সেবন করার সময় ঘটনাস্থল থেকেই এক যুবককে আটক করা হয়।পরে তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।