দেশের সাতটি জেলায় মোতায়েন করা হয়েছে ৪৯ প্লাটুন আনসার
সাধারণ মানুষের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের মোট সাতটি জেলায় আনসার ব্যাটালিয়নের ৪৯ প্লাটুন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।এর মধ্যে কেবল গোপালগঞ্জ জেলাতেই নতুন করে সাত প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।