রবিবার সন্ধ্যায় বসতবাড়িতে অসংখ্য প্রদীপ প্রজ্বলন এবং গোয়াল ঘর পূজার মধ্য দিয়ে চলনবিলের আদিবাসী পল্লীগুলোতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 'সহরায় পরব' বা সোহ্রাই উৎসব।তিন দিনব্যাপী এই আনন্দ আয়োজনে মুখরিত হয়ে উঠেছে পুরো আদিবাসী জনপদ। উৎসবের প্রথম সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ও গোয়াল পূজাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।