আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে ৫ নম্বর তেলিগাতী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জোরালো আলোচনার জন্ম দিয়েছেন মো. রাহাত হোসেন।স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী হাওয়া লাগার পর থেকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম বেশ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে এলাকাবাসীর মুখে মুখে।