চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী শবনম পাচ্ছেন বিশেষ আজীবন সম্মাননা
ঢালিউডের সোনালী যুগের জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী শবনমকে আজীবন সম্মাননা স্মারকে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা সিনেমার এই জীবন্ত কিংবদন্তিকে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে।আগামী ১৮ নভেম্বর প্রয়াত খ্যাতিমান গায়ক বশির আহমেদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এই গুণী অভিনেত্রীর হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।