জাপানের ইও জিমা দ্বীপে জেগে উঠল নতুন ভূমি
সমুদ্রগর্ভে সক্রিয় আগ্নেয়গিরির উদগীরণের ফলে জাপানের ইও জিমা দ্বীপের উপকূলবর্তী এলাকায় বিশাল পরিমাণ নতুন ভূখণ্ড সৃষ্টি হয়েছে। দৈনিক বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাতের পরবর্তী প্রভাবে দ্বীপটির সীমানায় প্রায় ৫০ হেক্টর নতুন জমি যুক্ত হয়েছে।প্রাকৃতিক এই পরিবর্তনের ফলে মূল ইও জিমা দ্বীপটির আয়তন শতকরা হিসেবে প্রায় ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।