সংবাদ প্রকাশের পর আলো ফিরল আখাউড়া স্টেশনের অন্ধকার প্ল্যাটফর্মে
ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একটি অংশ বেশ কিছুদিন ধরে আলোহীন অবস্থায় পড়েছিল। এই জনদুর্ভোগের বিষয়টি নিয়ে অনলাইন সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে অবশেষে ওই প্ল্যাটফর্মের অন্ধকার দূর করতে বাতি প্রজ্বলন করা হয়েছে, যার ফলে স্বস্তি প্রকাশ করেছেন যাতায়াতকারী সাধারণ যাত্রীরা।