আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি প্রধান, নজর সীমান্ত সুরক্ষায়
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া অঞ্চল ঘুরে দেখলেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি ওই এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করেন।মূলত সীমান্ত অঞ্চলের সুরক্ষা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই বিজিবির শীর্ষ এই কর্মকর্তা এই পরিদর্শণ কার্যক্রম পরিচালনা করেন বলে জানা গেছে।