ছোট পর্দার অভিনয়ের পরিচিত মুখ শ্রেয়সী শ্রেয়া প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় আইস্ক্রিনের একটি প্রজেক্টের মাধ্যমে এই মাধ্যমে তার যাত্রা শুরু হতে চলেছে।নতুন এই মাধ্যমে কাজের অভিজ্ঞতা এবং এর প্রস্তুতি নিয়ে সম্প্রতি নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। টেলিভিশন নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটির পর্দায় তার এই অভিষেক নিয়ে দর্শকদের মাঝেও কৌতূহল তৈরি হয়েছে।