যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এ সময় মুখোশ পরিহিত সংস্থাটির সদস্যরা জোরপূর্বক দুই বিমানযাত্রীকে টেনেহিঁচড়ে অন্যত্র নিয়ে যান।এই আকস্মিক ও বলপ্রয়োগের ঘটনার জেরে বিমানবন্দরটির ভেতর কর্মরত কর্মী এবং সাধারণ যাত্রীদের মাঝে তীব্র ভীতি ও উদ্বেগের সৃষ্টি হয়।