দেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং নির্দেশক মামুনুর রশীদ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে আছেন। তার পরিবার ও শুভানুধ্যায়ীসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা জানিয়েছেন।