শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি পুরোপুরি আইনি ও বিচারিক কাঠামোর অধীনে পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি বিধান মেনেই এসংক্রান্ত কার্যক্রম এগোবে।এর আগে ক্ষমতাচ্যুত এই নেত্রীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা তৈরি হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে ভারত সরকারের তরফ থেকে জানানো হলো যে, প্রত্যর্পণের সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে।