পুলিশের আরও দুই শীর্ষ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পুলিশের আরও দুই উর্ধ্বতন কর্মকর্তা আটক হয়েছেন। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবুল হাসানকে আটকের ঘটনা ঘটেছিল।সর্বশেষ এই পদক্ষেপে ২৫তম ও ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তাকে আটক করা হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।