আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের শিকার যুবকের তিন মাসের গোপন কারাবাস ও দীর্ঘ কারাভোগ
মাত্র বিশ বছর বয়সে আকস্মিক নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় কারাবাস করতে হয়েছে ইলিয়াস আহমেদ নামের এক যুবককে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।পরিবারের ভাষ্য অনুযায়ী, তুলে নেওয়ার পর তাকে প্রায় তিন মাস বা ৮৮ দিন একটি গোপন স্থানে আটকে রাখা হয়। এই গোপন বন্দিদশা শেষে তাকে আদালতের মুখোমুখি করা হয় এবং পরবর্তীতে কারাগারে কাটাতে হয় দীর্ঘ ৮০৮ দিন।