এক সপ্তাহের মধ্যে সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা আশানুরূপ এগোয়নি। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে চলা এ বৈঠকে দৃশ্যমান কোনো বড় অগ্রগতি না হওয়ার কথা জানা গেছে।তবে সব প্রতিকূলতা সত্ত্বেও আগামী আট দিনের মধ্যে দেশটিতে নতুন প্রশাসন উপহার দেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা আইজেনকোট।