গোপালগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংস ঘটনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।তিনি প্রশ্ন রেখে বলেন, থানা আক্রমণের শিকার হয়ে পুড়ে গেলে পুলিশ বাহিনী কীভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে?এ সময় দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান পুলিশপ্রধান।