রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য মানবিক সহায়তা বজায় রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ফান্ড ও সম্পদের সংকট তৈরি হওয়া সত্ত্বেও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় নাগরিকদের জন্য জরুরি মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।ডেইলি বাংলাদেশের তথ্যানুযায়ী, বর্তমান সময়ে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকলেও তা অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।