রান্নার অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহারে রয়েছে স্বাস্থ্যঝুঁকি
দৈনন্দিন রান্নায় ব্যবহৃত অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন পাত্র মানবদেহের জন্য কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত, তা নিশ্চিত করতে কোনো ধরনের মান যাচাইয়ের প্রাতিষ্ঠানিক বা দৃশ্যমান উদ্যোগ নেই।দেশের বিভিন্ন বাজারে বিক্রি হওয়া রান্নার এসব সামগ্রীর গুণগত মান ও স্বাস্থ্যঝুঁকি পরীক্ষা না করেই অবাধে সরবরাহ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।