ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রিতে ডিজিডিএ-র কঠোর নিষেধাজ্ঞা
অনুমোদিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সব ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ কেনাবেচা ও সরবরাহ নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।