অ্যান্টার্কটিকার বরফে মানুষের পাশাপাশি দৌড়ে তিন কিলোমিটারে থেমে গেল 'কিউস্টার' রোবট
অ্যান্টার্কটিকার চরম আবহাওয়ায় মানুষের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল 'কিউস্টার' নামের একটি রোবট। গত ৮ নভেম্বর আলটিমা ক্যাম্পের ভূখণ্ডে আয়োজিত ‘অ্যান্টার্কটিক আইস আলট্রা’ ম্যারাথনে অংশ নিয়েছিল যান্ত্রিক এই দৌড়বিদ।প্রতিযোগিতা শুরুর পর বরফাচ্ছন্ন ট্র্যাকে মাত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয় রোবটটি। এরপরই যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে সেটির অগ্রযাত্রা স্থগিত হয়ে যায় বলে আয়োজক সূত্রে জানা গেছে।