যুব অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সপ্তম হলেন বাংলাদেশি অ্যাথলেট শিপন
সেনেগালের ডাকারে অনুষ্ঠিত যুব অলিম্পিকের মূল আসরে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের ফাইনালে অংশ নিয়েছেন বাংলাদেশের ১৭ বছর বয়সী স্প্রিন্টার শিপন মিয়া।পদক জয়ের লড়াইয়ে নামলেও সেরা তিনে জায়গা করে নিতে পারেননি তিনি। প্রতিযোগিতার এই ফাইনালে সপ্তম হয়ে নিজের দৌড় শেষ করেন তরুণ এই অ্যাথলেট।