সিরাজগঞ্জ ও পাবনায় যৌথ অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, পূর্বে আত্মসমর্পণ করেছেন এমন চরমপন্থীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করে সিরাজগঞ্জ এবং পাবনা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এই ধারাবাহিক অভিযানে ওই দুই জেলার বিভিন্ন এলাকা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড জীবন্ত গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং যোগাযোগের কাজে ব্যবহৃত ৮টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।