স্বামীর লাপাত্তা হওয়া এবং প্রতিবন্ধকতায় তিন সন্তান নিয়ে অসহায় দিন কাটাচ্ছেন রোকেয়া
তিনটি কন্যাসন্তান নিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন শারীরিক প্রতিবন্ধকতার শিকার রোকেয়া। দীর্ঘ এক বছর আগে কোনো ধরনের বার্তা না দিয়েই হঠাৎ বাসা থেকে নিখোঁজ হন তাঁর স্বামী। বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, কিংবা জীবিত আছেন কি না—তার কোনোটিই জানা নেই রোকেয়ার। স্বামীর অনুপস্থিতি এবং নিজের শারীরিক সীমাবদ্ধতার কারণে পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে।