দুদকের তলব: মেঘনা আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ
রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা এবং মডেল পরিচয়ের মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ পন্থায় সম্পদ গড়া এবং সেই অর্থ বিদেশে পাচারের প্রাথমিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এই অভিযোগের সত্যতা যাচাই ও অনুসন্ধানের অংশ হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে দুর্নীতিবিরোধী এই রাষ্ট্রীয় সংস্থাটি।