সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অভিষেকের হাত ধরে দীপাবলির আসরে ঐশ্বরিয়া
বলিউড অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য কলহ ও বিচ্ছেদের সব গুঞ্জনকে একপাশে সরিয়ে একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার আয়োজিত জাঁকজমকপূর্ণ দীপাবলি উৎসবে উপস্থিত হয়ে তারা সবার দৃষ্টি আকর্ষণ করেন।অনুষ্ঠানে লাল রঙের শাড়িতে হাজির হয়ে বরাবরের মতোই নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এ সময় স্বামী অভিষেক বচ্চনের হাত ধরে লাল গালিচায় প্রবেশ করেন তিনি, যা তাদের বিচ্ছেদের গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে।