চরফ্যাশনে নিষিদ্ধ ট্রলিং বোট ও জালসহ ১৪ জন জেলে আটক
ভোলার চরফ্যাশন উপজেলায় আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে একটি ফাইবার ট্রলিং বোটসহ চৌদ্দজন জেলেকে হেফাজতে নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।অভিযান চলাকালে ওই জলযানটি তল্লাশি করে চারটি ট্রলিং জাল, দুটি উইংস এবং একটি ডেরিক জব্দ করা হয়।