ভোলায় তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনে আটক ৫, ড্রেজার ও বাল্কহেড জব্দ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধ উপায়ে বালু তুলে নেওয়ার অপরাধে পাঁচজনকে আটক করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও দুটি বাল্কহেডও জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।