সিরাজগঞ্জে লোকালয়ে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকায় পরিবেশের ক্ষতিসাধনকারী একটি অবৈধ চামড়া পোড়ানোর কারখানার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।অভিযানকালে এক্সকাভেটর বা ভেকু ব্যবহার করে ওই কারখানার সমস্ত অবকাঠামো ও স্থাপনা পুরোপুরি ভেঙে ফেলা হয়। জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে এই অননুমোদিত কার্যক্রম চালিয়ে আসছিল সংশ্লিষ্টরা।